তার বাবা মৃত মোরশেদ হাসান
বাজারে ফলের কমতি নেই তবে দাম একটু চড়া
রমজান মাসে কিছু পণ্যের চাহিদা বাড়ে এর মধ্যে ফল অন্যতম
মানুষ বছরের অন্য সময় ফল না খেলেও অনেকে ইফতারির তালিকায় নানা ধরনের ফল রাখেন
বাজারে এখন দেশি অনেক ফল
পাশাপাশি রয়েছে হরেকরকম বিদেশি ফল
চাহিদা থাকায় বিক্রেতারা এর দাম হাঁকাচ্ছেন বেশি
বাজারে দেশীয় ফলের মধ্যে রয়েছে আনারস আতা আমড়া কলা জাম্বুরা বাঙ্গি তরমুজ পেয়ারা শসা পেঁপে ও আশ্বিনী আম
বিদেশি ফলের মধ্যে দেখা যাচ্ছে ছোট-বড় আপেল লিচু তরমুজ বাঙ্গি আঙুর মালটা নাসপাতি আম
আর আছে খেজুর
বিক্রেতারা বলেন লিচু এসেছে থাইল্যান্ড থেকে বাঙ্গি আর আঙুর ভারত থেকে
আপেল এসেছে সুদূর অস্ট্রেলিয়া থেকে
বাজারে আরও আছে বাহারি সব খেজুর
এসেছে মূলত মধ্যপ্রাচ্য থেকে
রাজধানীর পুরানা পল্টন এলাকায় আজাদ প্রোডাক্টস কার্যালয়ের সামনে দেশি ফলের বাজার বসে
ফল বিক্রেতা আলতাফ হোসেন বলেন বাজারে দেশীয় ফলের চাহিদা বেশি
এ কারণে দামও তুলনামূলকভাবে একটু বেশি
তিনি বলেন দাম বেশি হলেও লোকজন কিনছে
গত বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার কিচেন মার্কেটের পশ্চিম পাশের মার্কেট থেকে ফল কিনছিলেন গৃহবধূ জাহান রহমান
এই প্রতিবেদককে বলেন ভাই এবার সব ফলেরই দাম বেশি
কারওয়ান বাজারের একজন ফল বিক্রেতা জানান সৌদি আরবের রেজামি খেজুর প্রতি কেজি এক হাজার টাকায় বিক্রি হচ্ছে
একটি খেজুরের দাম ৩০ টাকা
রাজধানীর বেইলি রোডের ব্যবসায়ী জালাল আহমেদ বলেন বাজারে বিদেশি ফল থাকলেও তা কতটুকু ভালো তা বুঝে ওঠা মুশকিল
তিনি পাঁচ রোজায় নাসপাতি কিনেছিলেন
বুধবার দুপুরে এই প্রতিবেদককে সেই নাসপাতি দেখান
ফলটিতে পচন ধরেনি
জালাল আহমেদের ধারণা প্রচুর পরিমাণে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে বলে ফলটি অবিকল আগের মতোই আছে
পুরানা পল্টন এলাকার ফল বিক্রেতা বাবুল হোসেন জানান দাম একটু বেশি হলেও ফল বিক্রি ভালোই হচ্ছে
মানুষ কম-বেশি ফল কিনছে
লাভও অন্য সময়ের চেয়ে বেশি হচ্ছে
তবে বাজারভেদে ফলের দামে পার্থক্য আছে
কয়েকটি বাজারে একটি আনারস ২০ থেকে ২৫ টাকায় আমড়া প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায় পেয়ারা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় জাম্বুরা প্রতিটি ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে
তবে সব বাজারে আতা প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে
তরমুজ ও পেঁপের দাম অনেকটা ফলগুলোর আকারের ওপর নির্ভর করে বড় হলে বেশি ছোট হলে দাম কম
বাজারে প্রচুর শসা প্রতি কেজি শসা ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে
৩০০ টাকায় একটি দেশি তরমুজ কেনা সম্ভব হলেও থাইল্যান্ডের তরমুজ কিনতে হয় কেজি মেপে
দাম প্রতি কেজি ১২০ টাকা
ভারতীয় বাঙ্গির দাম প্রতি কেজি ১০০ টাকা আর দেশীয় বাঙ্গি প্রতিটি ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে
একই বাজারে নানা ধরনের খেজুর দেখতে পাওয়া যায় দামও নানারকম
বাজারে ১২০ টাকায় এক কেজি খেজুর বিক্রি হচ্ছে
আবার প্রতি কেজি এক হাজার টাকা দামের খেজুরও আছে
ক্রেতারা বলছেন দাম বড্ড বেশি
কিন্তু অনেকেই তা কিনছেন
পোশাকশিল্পে বেতন-বোনাস নিয়ে বিশৃঙ্খলায় ব্যবস্থা নেবে পুলিশ
বেতন-বোনাসের দাবিতে তৈরি পোশাকশিল্পে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ
গতকাল শনিবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতিবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
সভায় সিদ্ধান্ত হয় ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাব সতর্ক অবস্থায় থাকবে
ঈদ সামনে রেখে সব ধরনের চাঁদাবাজি প্রতিরোধ ঘরমুখো মানুষ ও মার্কেটের নিরাপত্তায় পুলিশি নিরাপত্তা আরও জোরদার করা হবে
গতকাল পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসংক্রান্ত এ সভায় পুলিশের নতুন মহাপরিদর্শক হাসান মাহমুদ সভাপতিত্ব করেন
বিজ্ঞপ্তিতে বলা হয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সড়কপথে যানজট নিরসনে পর্যাপ্ত পুলিশ থাকবে
হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশও যাবহান নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে
রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা গাড়ি বিকল হয়ে গেলে তা দ্রুত অপসারণের ব্যবস্থা করা হবে
তা ছাড়া নৌপথে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই এবং নদীতে নৌকা দিয়ে যাত্রী তোলা না হয় সে বিষয়টি র‌্যাব ও পুলিশ পর্যবেক্ষণ করবে
সভায় ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে গার্মেন্টস মালিক বিজিএমইএ ও বিকেএমইএকে অনুরোধ করা হয়
সভায় সিদ্ধান্ত হয় গার্মেন্টস এলাকায় পুলিশ ও র‌্যাবের টহল এবং গোয়েন্দা নজরদারি থাকবে
সভায় অতিরিক্ত মহাপরিদর্শক অর্থ শামছুদ্দোহা খন্দকার অতিরিক্ত মহাপরিদর্শক ট্রেনিং মুহাম্মদ আমিনুল ইসলাম বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক র‌্যাবের মহাপরিচালক মোহাম্মদ মোখলেছুর রহমান উপমহাপরিদর্শক প্রশাসন বেনজীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন
র‌্যাব-পুলিশের অভিযান
ফেনসিডিল মদসহ আটক ৫
গত দুই দিনে রাজধানীতে র‌্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে
এ সময় তাঁদের কাছ থেকে দেড় হাজার বোতল ফেনসিডিল ও বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়
র‌্যাব সূত্র জানায় গত শুক্রবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‌্যাব-৩ একটি দল গোপন খবরের ভিত্তিতে শাহজাহানপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টার-সংলগ্ন আউটার সার্কুলার রোডে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ৪৬ উৎপল দাস গুপ্তকে ৩৫ ফেনসিডিল বহনকারী একটি প্রাইভেটকারসহ আটক করে
ওই প্রাইভেটকার থেকে ৫৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়
ওই দিন র‌্যাব-৪-এর একটি দল মিরপুর ১১ নম্বর সেকশনের ১২ নম্বর সড়কের ওয়াপদা ভবনের পেছনের গলিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কালু মিয়াকে আটক করে তাঁর কাছ থেকে ২০০ বোতল মদ উদ্ধার করে
ওই দলটি ওয়াপদা ভবনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৩৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে
এদিকে গত শুক্রবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে শেরেবাংলা নগরে শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি কাভার্ড ভ্যান আটক করে
ডিবি পুলিশ ওই কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে
এর সঙ্গে জড়িত অভিযোগে শহীদুল ইসলাম ৪২ ও শামসুল হক ৫৫ নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ
ডিবি কর্মকর্তারা জানান আটক ব্যক্তিরা স্বীকার করেন তাঁরা যশোরের বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিল নিয়ে ট্রাক ও কাভার্ড ভ্যানে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে
কুয়াকাটায় সংরক্ষিত বনের ১২৭ একর জমি দখল
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা ইকোপার্ক-সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল পাহারা ও দেখভালের জন্য নিয়োজিত বনপ্রজারা বনের ব্যাপক ক্ষতি করে অবৈধভাবে লাখ লাখ টাকা আয় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে
বনপ্রজারা বনের ১২৭ একর কৃষি জমি অবৈধভাবে ভোগদখল করছেন
কেউ কেউ বনের গাছ ও জঙ্গল কেটে বাড়িঘর করেছেন
অনেকে জমি দখলে নিয়ে চাষাবাদের জন্য ইজারাও দিয়েছেন
খেয়াল-খুশিমতো ব্যবহারের কারণে এ বন দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে
সরেজমিনে দেখা গেছে কুয়াকাটা ইকোপার্কের পূর্ব পাশ থেকে শুরু করে গঙ্গামতি পর্যন্ত তিন হাজার ৭৬০ একরের এ বন ১৯৫০ সালে সরকার সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করে
বন বিভাগ সূত্র জানায় কুয়াকাটা ফরেস্ট ক্যাম্পের অধীনে এ বন রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন একজন হেডম্যানসহ ৩১ জন বনপ্রজা
তবে বন বিভাগ থেকে তাঁদের কোনো বেতন দেওয়া হয় না
বন পাহারা দেওয়ার বিনিময়ে বনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ তিন একর কৃষি জমি এবং ফলদ ও বনজ বৃক্ষ থেকে আয় তাঁরা ভোগ করবেন বলে মৌখিকভাবে এমন নির্দেশ দেওয়া হয়েছিল
বন ঘুরে দেখা গেছে বনপ্রজারা গাছগাছালি কেটে ঘরবাড়ি তৈরি করে বিশাল এলাকাজুড়ে বাড়ির সীমানা দিয়েছেন
বনের হেডম্যান মতিউর রহমান টিনের একটি বড় দোতলা ঘর তুলেছেন
অভিযোগ রয়েছে তাঁর ঘর তৈরিতে সব কাঠ তিনি বনের গাছ কেটে সংগ্রহ করেছেন
মতিউরের বাড়ির উত্তর পাশে তাঁর ভাই সুলতান মিয়াও তুলেছেন টিনের চৌচালা ঘর
এ ছাড়া জয়নাল শরীফ বনপ্রজা লাল মিয়ার ছেলে আবদুল মমিন সিরাজের ছেলে শাহজাহান এবং ইম্মত আলীর ছেলে খলিল বনে ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করছেন
বনপ্রজাদের গবাদিপশু বনে অবাধে বিচরণ করায় গাছপালারও ক্ষতি হচ্ছে
সূত্র জানায় এই বনে প্রায় ২২০ একর কৃষি জমি রয়েছে
৩১ জন বনপ্রজার প্রত্যেককে চাষাবাদের জন্য তিন একর করে মোট ৯৩ একর জমি দেওয়া হলেও বাকি ১২৭ একর কৃষি জমি ভোগদখল করছেন তাঁরা
স্থানীয় সূত্র জানায় বনপ্রজাদের হেডম্যান মতিউর রহমান ১৭ একর বনপ্রজা ইউসুফ চাপরাশির ছেলে বাবুল মিয়া নয় একর ছবির উদ্দিন ১০ একর ইউসুফ মাঝি ১২ একর সুলতান মিয়া পাঁচ একর বনপ্রজা মৃত সোবহান হাওলাদারের ছেলে রহিম ও সাইফুল নয় একর করে কৃষি জমি ভোগদখল করছেন
এসব জমির কিছু অংশে নিজেরা চাষাবাদ করছেন এবং বাকিটা স্থানীয় লোকজনের কাছে ইজারা দিয়েও লাখ লাখ টাকা আয় করছেন তাঁরা
এ ব্যাপারে হেডম্যান মতিউর রহমান বলেন বনের মধ্যে জায়গা পইরা রইছে
হেইতে চাষ করি
তবে বনের গাছ কাটা এবং বনের জমি ভাড়া দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন সরকার এ ব্যাপারে পদক্ষেপ নেলে আমাগো কোনো আপত্তি থাকবে না
সূত্র আরও জানায় বনপ্রজা আলী আকবর তাঁর ছেলে শাহ আলম ও হানিফ বর্তমানে যেখানে বাস করছেন সেখানে অনেক কড়ইগাছ ছিল
গত চৈত্র মাসে সেখানে আগুন লাগিয়ে গাছপালা ও জঙ্গল পুড়িয়ে পরিষ্কার করে সেখানে তাঁরা ঘর তুলেছেন
তাঁরা তাঁদের বাড়ির দক্ষিণ দিকের বন থেকে প্রায়ই গোপনে গাছ কাটেন
সেখানে কাটা গাছের গোড়া পড়ে আছে
এ ব্যাপারে শাহ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন সব মিথ্যা কতা
মোগো এইহান দিয়া সরানের লাইগ্যা কেউ কেউ এই সব কথা কইতাছে
হানিফ বলেন দুই-একটা ডালপালা কাডলে কী অয়
ফরেস্টারগো জানাইয়াই তো কাটছি
কুয়াকাটা ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাহ আলম জানান তাঁরা বনের কোনো ক্ষতি হতে দিচ্ছেন না
